দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরে র্যাব, বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার চাতরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
র্যাব-১৩-এর সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ দল অভিযানে অংশ নেয়।
র্যাব জানায়, উদ্ধার করা মূর্তিটির ওজন ৩২ দশমিক ১৫ কেজি। এর দৈর্ঘ্য ৩২ দশমিক ৫ ইঞ্চি এবং প্রস্থ ১৩ দশমিক ৫ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা।
গ্রেপ্তার পারভেজ মন্ডল দিনাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাতরাপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা করা হয়েছে।
উদ্ধার করা মূর্তি ও অন্যান্য আলামতসহ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যে আই